নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: স্বামী গিয়েছিলেন কাজে। আর স্ত্রী মেয়েকে নিয়ে গিয়েছিলেন মর্নিং ওয়াকে। ফিরে এসে দেখলেন, মেয়ের বিয়ের জন্য তৈরি করা গয়না সহ সমস্ত কিছু হাতিয়ে নিয়ে গিয়েছে চোরেরা। ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার বাসিন্দা নন্দলাল সাউয়ের বাড়িতে। এ ব্যাপারে নন্দলাল সাউয়ের স্ত্রী বলেন, আমি মেয়েকে নিয়ে সকাল পাঁচটা কুড়িতে মর্নিংওয়াকে গিয়েছিলাম। সোয়া ছ’টায় ফিরে এসে দেখি দরজা ভাঙা। আলমারি তছনছ। মেয়ের বিয়ের জন্য রাখা গয়না, টাকা উধাও। সব মিলিয়ে সেগুলির মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।



