Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাউন্সিলারদের ভাতা দু’হাজার টাকা বৃদ্ধি করল বর্ধমান পুরসভা

কাউন্সিলারদের ভাতা দু’হাজার টাকা বৃদ্ধি করল বর্ধমান পুরসভা
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান পুরসভার কাউন্সিলারদের ভাতা বাড়াল কর্তৃপক্ষ। দু’হাজার টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। আগে আট হাজার টাকা ভাতা দেওয়া হতো। জুন মাস থেকে তাঁরা প্রতিমাসে ১০হাজার টাকা করে ভাতা পাবেন। চেয়ারম্যান ১৫ হাজার এবং ভাইস চেয়ারম্যান ১৩ হাজার টাকা ভাতা পাবেন। চেয়ারম্যান ইন কাউন্সিলারদেরও দু’হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে। পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, সবকিছুরই দাম বেড়েছে। কয়েক দিন আগে আমরা কর্মীদেরও বেতন বাড়িয়েছি। জনপ্রতিনিধিদেরও বেতন দু’হাজার টাকা করে বাড়ানো হল। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বোর্ড মিটিং ছিল। সেখা঩নেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক বছর আগেও কাউন্সিলাররা তিন হাজার টাকা ভাতা পেতেন। সেটা বাড়িয়ে পরে আট হাজার টাকা করা হয়। এখন আবার দু’হাজার টাকা বাড়ানো হল।

Advertisement

শহরের বাসিন্দারা বলেন, জনপ্রতিনিধিরা সম্মানজনক ভাতা পাচ্ছেন। এরপরও তারা যেন কোনও বিতর্কিত কাজে নিজেদেরকে না জড়ান। পুর পরিষেবা ভালো করার জন্য তাঁদের আরও বেশি নজর দিতে হবে। পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, এদিনের বোর্ড মিটিংয়ে বেহাল রাস্তা সংস্কার করা নিয়েও আলোচনা করা হয়। শহরের কয়েকটি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। চেয়ারম্যান বলেন, রাস্তা সংস্কারের কাজ চলছে। বেশকিছু রাস্তায় পেভারব্লক বসানো হচ্ছে। বোর্ড মিটিংয়ে শহরের একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বকেয়া কর আদায়ে জোর দেওয়া হবে। পুরসভার নিজস্ব তহবিল বাড়ানোর জন্যও একাধিক সিদ্ধান্ত হয়েছে। বারবার চিঠি দেওয়ার পরও যারা কর দিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ