Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

রূপনারায়ণপুরে দ্য বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের শাখা উদ্বোধন

সালানপুর ব্লকের রূপনারায়ণপুরে দ্য বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের ৪২তম শাখার উদ্বোধন হল। বৃহস্পতিবার ব্যাঙ্কের ওই শাখার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।

রূপনারায়ণপুরে দ্য বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের শাখা উদ্বোধন
  • ৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সালানপুর ব্লকের রূপনারায়ণপুরে দ্য বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের ৪২তম শাখার উদ্বোধন হল। বৃহস্পতিবার ব্যাঙ্কের ওই শাখার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। সেখানে জেলাশাসক পোন্নমবলম এস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, দুই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও হরেরাম সিং উপস্থিত ছিলেন। এই সমবায় ব্যাঙ্কটি কীভাবে নানা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে টেক্কা দিচ্ছে-জেলা সমবায় নিবন্ধক ত্রিদিব মণ্ডল ও ব্যাঙ্কের সিইও পিয়ালি সাহা সেই বিষয়টি তুলে ধরেন। জেলাশাসক জানান, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে এই ব্যাঙ্ক অগ্রণী ভূমিকা নেয়। ব্যাঙ্কের সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, আমরা প্রতিটি এলাকায় শাখা খুলে ব্যাঙ্কের পরিষেবাকে মানুষের আরও কাছে নিয়ে যেতে উদ্যোগী হয়েছি।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ