Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্ধমান-আসানসোল মেমু বাতিল দু’দিন

আগামী রবিবার ও সোমবার পরপর দু’দিন হাওড়া ডিভিশনে এক জোড়া বর্ধমান-আসানসোল মেমু লোকাল বাতিল করা হয়েছে। ট্রেনগুলির নম্বর হল ৬৩৫০৫ এবং ৬৩৫১২।

বর্ধমান-আসানসোল মেমু বাতিল দু’দিন
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী রবিবার ও সোমবার পরপর দু’দিন হাওড়া ডিভিশনে এক জোড়া বর্ধমান-আসানসোল মেমু লোকাল বাতিল করা হয়েছে। ট্রেনগুলির নম্বর হল ৬৩৫০৫ এবং ৬৩৫১২। খানা স্টেশনে নন-ইন্টারলকিং কাজের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হবে। রেল কর্তাদের বক্তব্য, এই লাইন অত্যন্ত ব্যস্ত। ট্রেন পরিষেবার মান উন্নত এবং মসৃণ করতে এই কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে মাত্র দু’টি বর্ধমান-আসানসোল মেমু লোকাল রবিবার ও সোমবার চলবে না। এই দিনগুলিতে যাত্রীদের বিকল্প পরিবহণের পরামর্শ দিয়েছে রেল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ