Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় ধৃত ‘গ্যাংস অব ওয়াসিপুর’এর মাথা প্রিন্স খানের ভাই বান্টি

গ্যাংস অব ওয়াসিপুর’এর মাথা প্রিন্স খানের ভাই বান্টি খানকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ধানবাদ পুলিশ।

কলকাতায় ধৃত ‘গ্যাংস অব ওয়াসিপুর’এর মাথা প্রিন্স খানের ভাই বান্টি
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘গ্যাংস অব ওয়াসিপুর’এর মাথা প্রিন্স খানের ভাই বান্টি খানকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ধানবাদ পুলিশ। ওয়াসিপুরের ডন প্রিন্স খান গত ২০২১ সালে ভুয়ো পাসপোর্ট বানিয়ে দেশ ছেড়েছিল। তারপর থেকে কখনও দুবাই আবার কখনও শারজা থেকে নিজের ‘অপরাধ নেটওয়ার্ক’ পরিচালনা করছে প্রিন্স। ধানবাদ পুলিশের এসএসপি প্রভাত কুমারের কথায়, ভুয়ো পাসপোর্ট বানিয়ে দুবাইতে দাদার কাছে যাচ্ছিল সে। পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্যে বান্টিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ধানবাদের ব্যাংক মোড় থানার পুলিশ। রবিবার রাতে গ্রেপ্তারের পর সোমবার বান্টিকে ধানবাদ নিয়ে যায় পুলিশ। কোমড়ে দড়ি বেঁধে মঙ্গলবার ব্যাংক মোড় থানা এলাকার বিভিন্ন প্রান্তে ঘোরানোর সময় উত্তেজিত জনতা বান্টিকে মারধর করে। এনকাউন্টারের দাবি তোলে জনতা। এসএসপি জানিয়েছেন, খুন, তোলাবাজি, অপহরণ, মারধর সহ কমপক্ষে ১২টি মামলা রয়েছে বান্টি খানের বিরুদ্ধে। দাদা প্রিন্স খান আরব আমিশাহীতে বসে কখনও হোয়াটস অ্যাপ কল, কখনও ইনস্টাগ্রাম আবার কখনও ভিডিও কলে ধানবাদ, ঝরিয়া সহ আশপাশের এলাকার ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ভয় দেখিয়ে মোটা টাকা তোলার দাবি করত। বান্টি সহ বাকি শাগরেদরা তা আদায় করে দুবাইতে পাঠাত।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ