Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

পাটের ব্যাপক ফলন, দাম নিয়ে উদ্বেগ

বলাগড়ে এবার পাটের চাষ ভালো হয়েছে। তার জেরেই উদ্বেগ তৈরি হয়েছে কৃষক মহল্লায়। জানা গিয়েছে, ২০২৫ সালে প্রায় চার হাজার হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছিল।

পাটের ব্যাপক ফলন, দাম নিয়ে উদ্বেগ
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বলাগড়ে এবার পাটের চাষ ভালো হয়েছে। তার জেরেই উদ্বেগ তৈরি হয়েছে কৃষক মহল্লায়। জানা গিয়েছে, ২০২৫ সালে প্রায় চার হাজার হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছিল। এবার আরও পাঁচশো হেক্টর জমিতে চাষ বেড়েছে। ফলনও ভালো হয়েছে। বৃষ্টির জেরে পাট জাগ দেওয়ার পর্যাপ্ত জলও কৃষকরা পেয়েছেন। ফলে, বিপুল তন্তু তৈরি হবে বলে ইঙ্গিত মিলেছে। কিন্তু কৃষকদের দাবি, সরকারি উদ্যোগ ছাড়া পাটচাষিরা সঠিক দাম পান না। পাশাপাশি, হুগলিতে বন্ধ জুটমিলগুলি তাঁদের সমস্যা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন তাঁরা। যদিও বলাগড়ের বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, আমাদের সরকার কৃষকদরদী। যে কোনো সমস্যায় আমরা পাশে থাকব। হুগলিতে জুটমিল খোলার উদ্যোগ নিয়েছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ