Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনাঝুরি হাটেও চলল বুলডোজার, কঠোর পদক্ষেপ বন দপ্তরের

বিশ্ব ঐতিহ্যের তকমা পাওয়া শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে এবার কড়া পদক্ষেপ বন দপ্তরের। উদ্দেশ্য জঙ্গল রক্ষা। তারজন্যই সোমবার সকাল থেকেই সোনাঝুরি হাট এলাকায় চলল বুলডোজার।

সোনাঝুরি হাটেও চলল বুলডোজার, কঠোর পদক্ষেপ বন দপ্তরের
  • ২৫ মে, ২০২৬ ১৬:৫৩
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর : বিশ্ব ঐতিহ্যের তকমা পাওয়া শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে এবার কড়া পদক্ষেপ বন দপ্তরের। উদ্দেশ্য জঙ্গল রক্ষা। তারজন্যই সোমবার সকাল থেকেই সোনাঝুরি হাট এলাকায় চলল বুলডোজার। যাতে কোনও চারচাকা গাড়ি জঙ্গলের ভিতরে ঢুকতে না পারে, সেই কারণে একাধিক রাস্তা মাটি কেটে বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

শুধু তাই নয়, এদিন জঙ্গলের চারপাশে লাগানো একাংশ হোটেল ও রিসর্টের বড় বড় বিজ্ঞাপন বোর্ডও সরিয়ে ফেলে বন দপ্তর। দীর্ঘদিন ধরে এই বিজ্ঞাপন বোর্ডে ঢেকে যাচ্ছিল সোনাঝুরির প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তার দু’ধারে কংক্রিটের ভিত্তির উপর বসানো লোহার সাইনবোর্ড উপড়ে ফেলা হয় এদিন। এই অভিযানে নেতৃত্ব দেন বোলপুর বন দফতরের রেঞ্জার সহ শান্তিনিকেতন থানার পুলিশ কর্মীরা।

পর্যটকদের কাছে সোনাঝুরির খোয়াই হাট অত্যন্ত জনপ্রিয়। সারা বছরই এখানে ভিড় থাকে। তবে বন দপ্তরের জমিতে ব্যবসায়িক হাট বসার কোনও নিয়ম নেই বলেই অভিযোগ। পাশাপাশি জঙ্গলের ভিতরে গাড়ি প্রবেশ, প্লাস্টিক বর্জ্য ফেলা ও পরিবেশ নষ্ট হওয়া নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল। এই বিষয় নিয়ে জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। যদিও মামলাটি এখন বিচারাধীন রয়েছে। এই নিয়ে সুভাষ দত্ত বলেন, সোনাঝুরি জঙ্গল ধীরে ধীরে ব্যবসার চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বন দপ্তরের এই পদক্ষেপ ইতিবাচক। তবে ভবিষ্যতেও যাতে নিয়ম মেনে সবকিছু পরিচালিত হয়, তা নিশ্চিত করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ