Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

আজ লোকসভায় পাশ পূর্ণাঙ্গ বাজেট

আজ লোকসভায় পাশ হবে ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। ৪৮ টি সরকারি সংশোধন সহ সেটি পাশ হবে। বাকি বিরোধী দলের পক্ষ থেকে সংশোধনী জমা পড়লেও তা গৃহীত হবে না বলেই খবর।

আজ লোকসভায় পাশ পূর্ণাঙ্গ বাজেট
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ লোকসভায় পাশ হবে ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। ৪৮ টি সরকারি সংশোধন সহ সেটি পাশ হবে। বাকি বিরোধী দলের পক্ষ থেকে সংশোধনী জমা পড়লেও তা গৃহীত হবে না বলেই খবর। সরকারি সংশোধনীর অধিকাংশই টেকনিক্যাল বিষয়। সামান্য কয়েকটি সংখ্য, শব্দের সংশোধনী। ফলে সেগুলি পাশ করাতে সরকারের কোনও সমস্যা নেই। শুক্রবার লোকসভায় পাশ হয়েছে বাজেটের একটি অংশ অ্যাপ্রোপিয়েশন বিল। যার মাধ্যমে আগামী (২০২৫-২৬) অর্থবর্ষের জন্য সংসদে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছিল, তার অনুমোদন মিলেছে। এবার আজ অর্থবিল পাশ হলেই পূর্ণাঙ্গ বাজেট পাশ হয়ে যাবে। 

Advertisement

এদিকে, আজ ফের ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সংসদে সোচ্চার হবে তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে ভুয়ো ভোটার কার্ড এবং ক্লোনড আধার কার্ড ইস্যুতে আলোচনার দাবিতে সরব হয়েছিল তৃণমূল সহ বিরোধীরা। সম্মিলিত বিরোধীদের দাবিতে বিষয়টি ভেবে দেখা হবে বলেই একপ্রকার আশ্বাস দিয়েছিলেন রা‌জ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার। তাই আজ থেকে শুরু হওয়া সপ্তাহে ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে বিরোধীরা সরব হবে বলেই ঠিক করেছে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। তবে এসেছেন ব্যক্তিগত কাজে। তবে দল চাইছে, আজ সোমবার সংসদে হাজির থাকুন তিনি। 
রাজ্যসভায় গত শুক্রবার তৃণমূলের তীব্র আক্রমণের মুখে পড়ার পরেও পাল্টা কোনও আক্রমণ করেনি বিজেপি। পাশাপাশি  অমিত শাহ ২৯ মার্চ কলকাতা যাওয়ার কর্মসূচিও বাতিল করেছেন। বিষয়টিকে নিজেদের জয় হিসেবেই দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কটাক্ষের সুরে তৃণমূলের মন্তব্য, রাজ্যসভায় বিরোধীদের আক্রমণের পরেই পিছপা হয়েছেন অমিত শাহ।

Advertisement
সম্পর্কিত সংবাদ