সংবাদদাতা, লালবাগ: চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান দখল করে নজর কাড়ল নবগ্রাম শৈলজা নীলকমল জুনিয়র বেসিক স্কুলের ছাত্রী মান্নাত বানু। শুক্রবার স্কুলের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক অমিয় কর বলেন, আগে এই স্কুলের অনেক পড়ুয়া বৃত্তি পেয়েছে। কিন্তু রাজ্যের মেধা তালিকায় প্রথম তিনজনের মধ্যে নাম থাকা এই প্রথম। মান্নাতের সাফল্যে স্কুলের সমস্ত শিক্ষক গর্বিত।
Advertisement
ওই ছাত্রীর বাবা মতিউর রহমান বলেন, মেয়ের এই সাফল্যে স্কুলের অবদান বেশি। শিক্ষকরা সবসময় মেয়েকে সাহায্য করেছেন। তাঁদের তত্ত্বাবধানে মেয়ে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। বাবা হিসেবে খুব গর্ববোধ হচ্ছে। মান্নাত বলে, স্যারেরা যেভাবে বলেছেন, সেইমতো পড়েছি। আমি জানতাম ভালো রেজাল্ট করব। কিন্তু এত ভালো হবে ভাবিনি।



