Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিতর্কে বিদেশিনী

বিতর্কে বিদেশিনী
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঊরুতে জগন্নাথদেবের ট্যাটু করিয়ে বিতর্কে বিদেশিনী। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে পুলিসের দ্বারস্থ হয়েছেন ভক্তরা। এর পরিপ্রেক্ষিতে ওই বিদেশিনীর বিরুদ্ধে ওড়িশার শহিদ নগর থানায় দায়ের হয়েছে একগুচ্ছ মামলা। ভুবনেশ্বরের একটি পার্লারে ওই ট্যাটু করিয়েছেন একটি বেসরকারি সংস্থার ওই মহিলা কর্মী। সম্প্রতি সেই ট্যাটুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরেই শুরু হয় বিতর্ক। সুব্রত মোহানি নামে এক অভিযোগকারী জানিয়েছেন, অনুপযুক্ত স্থানে ট্যাটু করানো উচিত হয়নি। চাপে পড়ে এক ভিডিওবার্তায় ক্ষমা চেয়ে নিয়েছেন ওড়িশায় কর্মরত ওই বিদেশিনী।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ