Bartaman Logo
২৭ মে, ২০২৬

বৈতানিকের রবীন্দ্র নৃত্য

বৈতানিকের রবীন্দ্র নৃত্য
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বছরভর বৈতানিক উৎসবের অপেক্ষায় থাকেন দর্শক। সদ্য এই সংস্থার তৃতীয় বর্ষের উৎসব সমাপ্ত হল। এ বছরের উৎসব জুড়ে ছিল রবীন্দ্র-নৃত্যের আয়োজন। বিশেষ আকর্ষণ ছিল অধ্যাপক রজতকান্ত রায়ের বক্তৃতা। ডক্টর বনানী দে-র পরিচালনায় রবীন্দ্রসঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ভালো লাগে সকলের। ধ্রুব ডান্স অ্যাকাডেমির প্রযোজনা ‘নটরাজ ঋতুরঙ্গশালা’ও চমৎকার। গার্গী দীপ্তাংসু পারফর্মিং ট্রুপের বিশেষ নিবেদন ভানু সিংহের পদাবলি অবলম্বনে ‘শ্রীমতীর অভিসার’ও উপভোগ্য হয়ে ওঠে। বৈতানিকের শিল্পীদের কবিতার সঙ্গে নাচ ছিল অনবদ্য। বনানী দে, দূর্বা সিংহ রায় চৌধুরী, অনিন্দ্য নারায়ণ বিশ্বাস, প্রীতম চক্রবর্তী, মিত্রা বন্দ্যোপাধ্যায়, দেবারতি সোম, রিনা মুখোপাধ্যায়ের মতো শিল্পীর গান সকলের মন ভরিয়ে দেয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ