Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেতন বৃদ্ধি সহ ১১ দফা দাবিতে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের

বেতন বৃদ্ধি সহ ১১ দফা দাবিতে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: বেতন বৃদ্ধি, স্থায়ী শিক্ষকের মর্যাদা সহ ১১দফা দাবিতে ডিএম অফিসে বিক্ষোভ দেখালেন পার্শ্বশিক্ষকরা। বৃহস্পতিবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকরা ওই কর্মসূচিতে শামিল হন। সংগঠনের নেতৃত্বের দাবি, ২০২৪সালে ১মার্চ রাজ্য সরকার চুক্তিভিত্তিক গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের নতুন বেতন সংক্রান্ত নির্দেশিকা জারি করে। ন্যূনতম ১৫বছর কাজ করা গ্রুপ-সি কর্মীদের ৩২হাজার টাকা এবং গ্রুপ-ডি কর্মীদের মাইনে ৩০হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা হয়। কর্মজীবন ২০বছর হলে মাইনে যথাক্রমে ৩৯হাজার ও ৩৭হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। পার্শ্বশিক্ষকদের এই বেতন কাঠামোর মধ্যে আনা হয়নি। সংগঠনের দাবি, স্কুলের পার্শ্বশিক্ষকদের ওই বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করা হোক। এদিন, সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শিক্ষা আধিকারিক বংশীধর ওঝার কাছে ডেপুটেশনও দেয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ