Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিটুমেনের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তৈরি হচ্ছে রাস্তা

বিটুমেনের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তৈরি হচ্ছে রাস্তা
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: গ্রামীণ বা শহর এলাকায় প্লাস্টিকের সমস্যা দীর্ঘদিনের। আর এই সমস্যা মেটানোর জন্য তৎপর হয়েছে প্রশাসন। তাই গ্রিন টাইবুনালের নিয়ম মেনে অব্যবহৃত প্লাস্টিক দিয়ে উত্তর ২৪ পরগনা জেলায় তৈরি হচ্ছে রাস্তা। প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে বিটুমেনের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে। এর জন্য খরচ হয়েছে সাড়ে তিন কোটিরও বেশি টাকা। স্বরূপনগর ব্লকের বিথারি-হাকিমপুর পঞ্চায়েতের এই রাস্তার জন্য কেনা হয়েছে ২১৪০ কেজি প্লাস্টিক। 
Advertisement
প্লাস্টিক দূষণ কমানোর কথা ভেবেই অব্যবহৃত প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে ৪.৯২ কিলোমিটার রাস্তা। স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের বকুলতলা থেকে হাকিমপুর হয়ে দোহারকান্দা পর্যন্ত এই রাস্তা হচ্ছে। এর ফলে প্রায় ১২ হাজার মানুষ উপকৃত হবে। রাস্তাটি চওড়ায় ৩.৭৫ মিটার। প্লাস্টিকের রাস্তাটি ডব্লুবিএসআরডিএ’র বসিরহাট ডিভিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে বারাকপুর ২ নম্বর ব্লকের শিউলি গ্রাম পঞ্চায়েতের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট থেকে।
এনিয়ে জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, প্লাস্টিকের সঙ্গে বিটুমেন মিশিয়ে তৈরি করার ফলে রাস্তা টেকসই অনেক বেশি হবে। তাছাড়া বৃষ্টিতে এর ক্ষয় কম হবে। পাশাপাশি তৈরির খরচও অনেক কম। এই ধরনের রাস্তা জেলায় আরও বেশ কিছু তৈরি করার পরিকল্পনা রয়েছে।  নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ