Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেতাইয়ে নানা প্রজাতির মরা পাখি পড়ে

বেতাইয়ে নানা প্রজাতির মরা পাখি পড়ে
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট থানার বেতাইয়ে চাঁপাগাড়া মাঠে কয়েকটি প্রজাতির পাখি মরে পড়ে থাকায় চিন্তায় পরিবেশকর্মীরা। কী কারণে পাখিগুলি মারা গিয়েছে-তা জানতে বনদপ্তর তদন্ত শুরু করেছে। এই মাঠটি আয়তনে বিশাল। সেখানে বিঘার পর বিঘা চাষের জমি, বহু গাছপালা রয়েছে। এই মাঠে একাধিক স্থানীয় পাখি তো থাকেই, সেইসঙ্গে শীতের শুরু থেকেই পরিযায়ী পাখি আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু স্থানীয়রা জানান, কিছুদিন ধরে সেখানে বেশ কিছু প্রজাতির মৃত পাখি মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে। এনিয়ে পাখিপ্রেমীরা উদ্বিগ্ন। এর আগে ওই এলাকায় চোরাশিকারিদের আনাগোনা দেখা গিয়েছে। জাল পেতে পাখি শিকারের পাশাপাশি পাখিমারা বন্দুক হাতেও অনেককে দেখা গিয়েছে। এমনকী, শস্যদানায় রাসায়নিক মিশিয়ে পাখি শিকার করতেও দেখা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ