Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেতাইয়ে এক বিঘা জমির কলাগাছ কেটে নিল দুষ্কৃতীরা

বেতাইয়ে এক বিঘা জমির কলাগাছ কেটে নিল দুষ্কৃতীরা
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: রাতের অন্ধকারে এক বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে জমি মাফিয়ারা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তেহট্ট থানার বেতাইয়ের নতুনপাড়া এলাকায়। বুধবার রাতে এঘটনা ঘটে। ওই জমির মালিক তুষারকান্তি বিশ্বাস জমি মাফিয়াদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু এঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
Advertisement
তুষারবাবুর অভিযোগ, জমি বিক্রি করতে গররাজি থাকায় বুধবার রাতে তাঁর এক বিঘা জমির কলাগাছ জমি মাফিয়ারা কেটে দিয়েছে। এই ঘটনায় তাঁর দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমার ওই জমি কেনার জন্য বেশ কিছুদিন ধরে জমি মাফিয়ারা চেষ্টা করছে। কিন্তু আমি জমি বিক্রি না করায় তারা এই ক্ষতি করেছে। জমির ফসল নষ্ট করে দেওয়ায় আমি খুবই সমস্যায় পড়লাম। পুলিসে অভিযোগ জানিয়েছি। পুলিস তাড়াতাড়ি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক-এই দাবি জানাচ্ছি।
এর আগে জমির ফসল কাটার ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক শত্রুতা বা রাজনৈতিক যোগ দেখা গিয়েছে। এবার জমি মাফিয়ারা এই কাজ করছে বলে অভিযোগ উঠল। তেহট্ট মহকুমার বিভিন্ন এলাকায় জমি মাফিয়ারা তৎপর হয়ে উঠেছে। তাতে চাষিরা তাঁদের জমিতে ফসল চাষ করেও নিশ্চিন্তে থাকতে পারছেন না। তাঁরা জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।
সম্পর্কিত সংবাদ