Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাতাবাড়িতে স্থানীয়দের বিক্ষোভ

বাতাবাড়িতে স্থানীয়দের বিক্ষোভ
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার সকালে এক লরি চালককে মারধরের ঘটনায় পুলিসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি ফর্মবাজার এলাকায় ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ইট ভর্তি এক লরি চালককে পুলিস প্রথমে মারধর করে। তারপর তুলে নিয়ে যায়। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়। পরে মেটেলি থানার আইসি মিংমা লেপচা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন। জেলা পরিষদ সদস্য রেজাউল বাকী ও পঞ্চায়েত সদস্য মুন্না আলম বলেন, ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উত্তেজনা তৈরি হয়েছিল। পরে আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ