Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়িতে সাপের কামড় মাধ্যমিক পরীক্ষার্থীকে

বাড়িতে সাপের কামড় মাধ্যমিক পরীক্ষার্থীকে
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা বেলদা: শনিবার সাত সকালে সাপের কামড় খেল এক মাধ্যমিক পরীক্ষার্থী। তাকে স্থানীয় বাসিন্দারা বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। প্রশাসনের তৎপরতায় এদিন হাসপাতলে বসেই পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী। জানা গিয়েছে, শনিবার বাড়িতে অঙ্ক পরীক্ষার প্রস্তুতি সারছিল বেলদা গঙ্গাধর একাডেমির ছাত্র জ্যোতির্ময় জানা। সকালে বাড়ির বাইরে বারান্দায় দাঁড়িয়েছিল ওই ছাত্র। আর তখনই একটি সাপ তাকে কামড় দেয়। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। বিষয়টি জানতে পেরে ওই হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। ওই ছাত্রটির সেন্টার ছিল বড়মোহনপুর হাইস্কুলে। বেলদা সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক গৌতম হালদার বলেন, অসুস্থ অবস্থায় ছাত্রটি হাসপাতালে ভর্তি ছিল। খবর পাওয়ার পর তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। বর্তমানে ছাত্রটির শারীরিক অবস্থা স্থিতিশীল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ