সংবাদদাতা, ইসলামপুর: বাড়িতে ঢুকে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ইসলামপুরের মাটিকুন্ডা-২ পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ফারিনা খাতুনের স্বামী হালিম আলির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শুক্রবারের এই ঘটনায় শনিবার পুলিস তদন্ত করতে যায়। মহম্মদ মুকলেশের ছেলে মুজিবুর রহমান বলেন, এক সপ্তাহ আগে আমার ও অন্য একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ঘটনায় রিঙ্কুর পা ভেঙে যায়। সে সুস্থ হওয়ার পরে গ্রামে বসে আলোচনার মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেন প্রধানের স্বামী। তার পরেও গত শুক্রবার তিনি লোকজন নিয়ে আমাদের বাড়িতে ঢুকে ঘরের জিনিসপত্র ভাঙচুর এবং লুটপাট করেন। পুলিসকে অভিযোগ জানিয়েছি। হালিম বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিষয়টি দলের নেতৃত্বকে জানিয়েছি। তদন্ত করছে পুলিস।



