Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার গয়না

বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার গয়না
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: চার মাসের মধ্যে একটি বাড়িতে চুরির ঘটনার কিনারা করল লাভপুর থানার পুলিস। ঘটনায় যুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। মুর্শিদাবাদ থেকে চুরি হওয়া গয়না উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তা তুলে দেওয়া হয়েছে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জুলাই মাসের ১৭ তারিখ লাভপুর থানার বিরাম মন্দিরপাড়ায় হেমন্ত লাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে। তিনি বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে এই চুরি হয়। খোয়া যায় ছ’ভরি সোনার গয়না সহ নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র। তারপরই খবর দেওয়া হয় লাভপুর থানার পুলিসকে। ঘটনার তদন্ত শুরু হয়। তারপরই এই ঘটনায় যুক্ত তিনজন মূল অভিযুক্তকে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল টিলু শেখ, ওয়াজুল শেখ ও আরিজুল শেখ। গ্রেপ্তারের পর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মুর্শিদাবাদের বহরমপুর থেকে চুরি হওয়ার সমস্ত সোনার গয়না উদ্ধার করে পুলিস। স্বাভাবিকভাবেই চুরির ঘটনার দ্রুত নিষ্পত্তি হওয়ায় খুশি লাভপুরের বাসিন্দারা।
সম্পর্কিত সংবাদ