Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়িতে চুরি

বাড়িতে চুরি
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: বিয়ের অনুষ্ঠানে পরিবার। সেই সুযোগে বাড়িতে হানা দিল চোর। শনিবার সকালে ঘটনা জানাজানি হতে খড়িবাড়ি ব্লকের গৌরসিংজোতে চাঞ্চল্য ছড়ায়। 
Advertisement
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার এক আত্মীয়ার বিয়ের অনুষ্ঠানে সপরিবারে গিয়েছিলেন উত্তম রায়। শনিবার সকালে বাড়ি ফিরতেই বাড়ি ও দোকানে চুরির ঘটনা জানতে পারেন উত্তম। তিনি বলেন, সপরিবার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সকালে এসে দেখি বাড়ির মূলগেটের তালা ভাঙা। ভিতরে ঢুকতেই দেখি ছাদের টিন কাটা। আলমারি সহ সমস্ত বাড়ি ও দোকান ঘরের জিনিস এলোমেলো। নগদ ২৮ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি গিয়েছে। পরে খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উত্তমবাবু। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও স্থানীয়দের দাবি এলাকায় মাদকাসক্তদের দৌরাত্ম্য রয়েছে। এই কাজে তারা জড়িত থাকতে পারে।
Advertisement
সম্পর্কিত সংবাদ