সংবাদদাতা, নাগরাকাটা ও ধূপগুড়ি: মাল ব্লকের ডামডিম বাজারে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে এনিয়ে বাড়ির মালিক সঞ্জয় গুপ্তা মাল থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, কিছুদিন আগে সঞ্জয়বাবু এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। এদিন দুপুরে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের টিভি, সোনার গয়না চুরি হয়েছে।
Advertisement
অন্যদিকে, শুক্রবার রাতে ধূপগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মলয় দাস বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি ফিরে দেখেন চুরির বিষয়টি। তিনি বলেন, জানালা খুলে ঘরে ঢুকে নগদ প্রায় ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। দু’টি ক্ষেত্রেই পুলিস তদন্ত শুরু করেছে।



