সংবাদদাতা, আলিপুরদুয়ার: ঠাকুরঘরের প্রদীপ থেকে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হল একটি বাড়ি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বড় হাওদা গ্রামে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে বীরপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। দমকল কর্মীদের দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। বাড়ির মালিক দীপবাহাদুর ছেত্রী বলেন, ঠাকুরঘরের প্রদীপের আগুন কোনওভাবে ঘরের জানালার পর্দায় ধরে যায়। তা থেকেই আগুন ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে।



