সংবাদদাতা, মাথাভাঙা: রবিবার মাথাভাঙা-২ ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার ডাউয়াগুড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত হল একটি বাড়ির একাংশ। স্থানীয় বাসিন্দা ভগলু মিয়াঁর বাড়িতে দুপুরে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। ফালাকাটা থেকে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভাতে সক্ষম হয়। ভগলু বলেন, বাড়ির একটি নতুন ঘর পুড়ে গিয়েছে। ঘরের পাশে পাটকাঠি জমা করা ছিল। বাচ্চাদের খেলার সময়ে অসাবধানতায় পাটকাঠিতে আগুন ছড়িয়ে পড়ে।



