Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বস্ত্রমেলার আয়োজনে পশ্চিমবঙ্গ বস্ত্র সংগঠন

বস্ত্রমেলার আয়োজনে পশ্চিমবঙ্গ বস্ত্র সংগঠন
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সম্প্রতি ৫৭তম বস্ত্র মেলা ও বিটুবি এক্সপোর আয়োজন করল পশ্চিমবঙ্গের বস্ত্র সংগঠন (ডব্লুবিজিএমডিএ)। গত ১১-১৩ জানুয়ারি, তিনদিন ব্যাপী এই মেলার আয়োজন হয় কলকাতার সায়েন্স সিটিতে। নারী-পুরুষ ও শিশুদের বিভিন্ন পোশাকের ব্র্যান্ড এই মেলায় অংশ নিয়েছিল। বিপণি সাজিয়ে বস্ত্রের পাইকারি বাজারের বিক্রেতাদের দেখানো হয় পোশাকের নকশায় নতুন ট্রেন্ড। সারা দেশের পাইকারি ব্যবসায়ীরা মেলায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও সুজিত বসু। এছাড়াও ছিলেন ডব্লুবিজিএমডিএ-র প্রেসিডেন্ট হরি কিশান রাঠি, ডব্লুবিজিএমডিএ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজয় কারিওয়ালা, সংস্থার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ মুরারকা, অনারারি সেক্রেটারি দেবেন্দ্র বৈদ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ