পুনে: সরকারি বাসে ধর্ষণের শিকার তরুণী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনের স্বরগেট বাসস্ট্যান্ডে। এই ঘটনায় অভিযুক্ত এখনও অধরা। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিস। বিজেপি শাসিত মহারাষ্ট্রের অন্যতম বড় ও ব্যস্ততম বাসস্ট্যান্ডে এমন অপরাধের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা নিয়ে সরব বিরোধীরা। তাদের বক্তব্য, পুনে তো বটেই, রাজজুড়ে অপরাধের হার বেড়েই চলেছে। তাতে রাশ টানতে পুরোপুরি ব্যর্থ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্বরাষ্ট্রদপ্তর। অভিযুক্তের নাম দত্তাত্রেয় রামদাস। মঙ্গলবার ভোরে অপেক্ষা করছিলেন নির্যাতিতা। তাঁকে বাসস্ট্যান্ডের অন্যদিকে নিয়ে যায় অভিযুক্ত। এরপর একটি বাসে তুলে তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায় সে।



