Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বৃষ্টিতে পণ্ড অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

বৃষ্টিতে পণ্ড অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রাওয়ালপিন্ডি: একেই আয়োজক দেশ বিদায় নিয়েছে। ফলে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আগ্রহ পড়তির দিকে। তার উপর মঙ্গলবার প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। গ্রুপ বি’র এই ম্যাচে হল না একটাও বল। এমনকী, টস পর্যন্ত করা যায়নি। দু’দল তাই এক পয়েন্ট করে পেল। দুই ম্যাচে উভয় দলেরই পয়েন্ট এখন ৩। নেট রান-রেটে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (২.১৪০)। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (০.৪৭৫)। গ্রুপের অন্য দুই দল, ইংল্যান্ড ও আফগানিস্তান খেলেছে একটি করে ম্যাচ। উভয় দলই হেরেছে। শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখতে বুধবার আফগানিস্তানকে হারাতেই হবে ইংল্যান্ডকে। এই ম্যাচ যে দল হারবে, তারা বিদায় নেবে। উল্লেখ্য, এর মধ্যেই ছিটকে গিয়েছে ‘এ’ গ্রুপের দুই দল, পাকিস্তান ও বাংলাদেশ। 
Advertisement
সূচি অনুসারে ভারত সেমি-ফাইনাল খেলবে দুবাইয়ে। রোহিত শর্মা ব্রিগেড গ্রুপের এক নম্বর দল হলে তাদের বিপক্ষ হবে ‘বি’ গ্রুপে দু’নম্বর দল। অন্যথায় উল্টোটা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ