নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জামালপুরে বেশকিছু আলুর জমিতে জল জমে গিয়েছে। বৃহস্পতিবার সকালে এই ব্লকে বৃষ্টি হয়েছে। চাষিরা জানান, কিছুদিন পরই আলু উঠবে। নিচু জমি থেকে জল না বের হলে আলু চাষ ক্ষতিগ্রস্ত হবে। বহু জমির আলু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।এদিন গলসি ও বর্ধমানে শিলাবৃষ্টি হয়েছে। গলসিতে ধানজমি রয়েছে। কৃষিদপ্তরের দাবি, বোরো ধানের জন্য এই বৃষ্টি লাভজনক। রবিশস্যেরও ভালো হবে। ডিডিএ নকুল মাইতি বলেন, বৃহস্পতিবার সকালের বৃষ্টিতে তেমন ক্ষতি হবে না। তবে আলুর নিচু জমি থেকে তাড়াতাড়ি জল বের করে দিতে হবে। এবছর শীতের মরশুমে বৃষ্টি হয়নি। এদিনই প্রথম বৃষ্টি হয়েছে। তবে আবার ভারী বৃষ্টি হলে আলু চাষ ক্ষতিগ্রস্ত হবে।



