সংবাদদাতা, পতিরাম: কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। চলছিল চিকিত্সা। চারদিন পর মৃত্যু হল বধূর। মৃতার নাম কবিতা পাহান (২৭)। বাড়ি হিলি থানা ডুমরনে। বুধবার বিকেলে কীটনাশক খান ওই বধূ। বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে সেখানে মারা যান। কী কারণে ওই বধূ কীটনাশক খেলেন, তা বলতে পারছে না পরিবার। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিস।



