সংবাদদাতা, রায়গঞ্জ: বিষ খেয়ে গুরুতর অসুস্থ এক বধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল রায়গঞ্জ মেডিক্যালে। মৃত বধূর নাম কান্তি মাহাত (৫৯)। বাড়ি কালিয়াগঞ্জ থানার কুনোর এলাকায়। মৃত বধূর ছেলে বিপুল বলেন, বুধবার গভীর রাতে বাড়িতেই বিষ খেয়ে নেয় মা। সকালে বাড়ির লোকজন জানতে পেরে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে আসেন। চিকিৎসা চলাকালীন এদিন সকালে মৃত্যু হয়।



