Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরের হরিণমুড়ি খালের কাছে ট্রাফিক সেফটি পিলার

বিষ্ণুপুরের হরিণমুড়ি খালের কাছে ট্রাফিক সেফটি পিলার
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের হরিণমুড়ি খালের উপর বাঁকা সেতুতে গাড়ির ধাক্কায় কয়েকদিন আগে দুই বাইক আরোহীর মৃত্যু হয়। তার আগেও সেখানে গাড়ির ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছিল। সেতুর উপর রাস্তার বাঁকের কারণে বারবার দুর্ঘটনা এড়াতে শুক্রবার পুলিসের তরফে প্লাস্টিকের ট্রাফিক সেফটি পিলার বসিয়ে দু’টি লেনে ভাগ করে দেওয়া হয়। পুলিস জানিয়েছে, রাস্তা দু’টি লেনে ভাগ করে দেওয়ায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ