সংবাদদাতা,বিষ্ণুপুর: শনিবার বিষ্ণুপুর স্টেশন থেকে সাতবছরের একটি শিশু উদ্ধার হয়। এদিন ভোরে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখে রেলপুলিস তাকে অফিসে এনে রাখে। পরে তাকে চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়। বিষ্ণুপুর আরপিএফের সাব ইন্সপেক্টর অপূর্বকুমার নাথ বলেন, এদিন ভোরে ২নম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করার সময় শিশুটিকে রেলপুলিসের নজরে পড়ে। সুনীল সর্দার নামে ওই শিশুকে জিজ্ঞাসাবাদ করায় সে তার নাম বললেও ঠিকানা বলতে পারেনি। সেই জন্য তাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে।



