Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিষ্ণুপুর, সাতগাছিয়ার ২০ খাল দখলমুক্ত করে সংস্কারের উদ্যোগ

বর্ষার আগেই বিষ্ণুপুর ও সাতগাছিয়া বিধানসভা এলাকার প্রায় ২০টি খাল দখলমুক্ত করে সংস্কার করা হবে বলে ঠিক হয়েছে। এই খালগুলি থেকে চাষের জল নেওয়া হয়। কিন্তু বেশিরভাগই মজে গিয়েছে। ফলে খালগুলি থেকে চাষের জল নিতে সমস্যা হচ্ছে

বিষ্ণুপুর, সাতগাছিয়ার ২০ খাল দখলমুক্ত করে সংস্কারের উদ্যোগ
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বর্ষার আগেই বিষ্ণুপুর ও সাতগাছিয়া বিধানসভা এলাকার প্রায় ২০টি খাল দখলমুক্ত করে সংস্কার করা হবে বলে ঠিক হয়েছে। এই খালগুলি থেকে চাষের জল নেওয়া হয়। কিন্তু বেশিরভাগই মজে গিয়েছে। ফলে খালগুলি থেকে চাষের জল নিতে সমস্যা হচ্ছে। ক্ষতি হচ্ছে কৃষিকাজে। বর্ষাকালেও খাল থেকে জল বের করা যায় না। তাই এবার সেসব খাল সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
Advertisement
এই নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল বলেন, অনেকদিন ধরেই এই খালগুলি সংস্কার করার দাবি করছিলেন এলাকার বাসিন্দারা। তাঁদের নানারকম অসুবিধা হচ্ছিল। তাই বর্ষার আগেই সেগুলি সংস্কার করা হবে।
এই প্রত্যেকটি খাল সংস্কার করার আগে সেচদপ্তরের আধিকারিক এবং ব্লক প্রশাসনের কর্তারা যৌথভাবে পরিদর্শন করবেন। কীভাবে কাজ করা হবে, আগাম সেই পরিকল্পনা করে খাল কাটতে নামবেন কর্মীরা। জেলা পরিষদ সূত্রে খবর, সংস্কার করার তালিকায় রয়েছে মিরপুর খাল, চট্টা খাল ইত্যাদি। তবে এই কাজে হাত দেওয়ার আগে খালের ধারে যে সব দোকান, ঘর ইত্যাদি রয়েছে, সেগুলি সব সরিয়ে দেওয়া হবে। খালপাড় আগে দখলমুক্ত করেই সংস্কার করা হবে বলে জানিয়েছেন সভাধিপতি।
Advertisement
সম্পর্কিত সংবাদ