Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে পিঠেপুলি উৎসব

বিষ্ণুপুরে পিঠেপুলি উৎসব
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: রবিবার বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে পিঠেপুলি উৎসব হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, জেলার পুলিস সুপার বৈভব তেওয়ারি, বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী প্রমুখ। এছাড়াও এদিন একই মঞ্চে ৩৭তম বিষ্ণুপুর মেলার নির্ঘণ্ট প্রকাশ করা হয়। 
Advertisement
এদিন পোড়া মাটির হাটে মোট ২২টি পিঠের স্টল বসে। পিঠেপ্রেমীদের ভিড় উপচে পড়ে। একই ছাতার তলায় হরেক রকমের পিঠের পসরা থাকায় দর্শনার্থীরা পছন্দ মতো স্টলে গিয়ে পিঠে খান। অনেকেই বাড়ি নিয়ে যান। সব মিলিয়ে প্রথমবার পিঠেপুলি উৎসবে ভিড় উপচে পড়ে। 
৩৭তম বিষ্ণুপুর মেলা আগামী ২৩ তারিখ বিষ্ণুপুর হাইস্কুল ও কেজি কলেজের মাঠে শুরু হবে। এদিনের মঞ্চে তার নির্ঘণ্ট প্রকাশ করা হয়। মেলার সাংস্কৃতিক মঞ্চে বহিরাগত শিল্পীদের নাম এবং নির্ঘণ্ট ঘোষণা করা হয়।
সম্পর্কিত সংবাদ