Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুর মেলার টুকিটাকি

বিষ্ণুপুর মেলার টুকিটাকি
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজের দোকান গুটিয়ে ভাড়া: কারও ছিল পানের দোকান। কারও বা স্টেশনারি। কারও বা লটারির দোকান। মেলা বসতেই সেই সব দোকান বদলে জিলিপির দোকানে পরিণত হল। বিষ্ণুপুর মেলার সময় শহরের হাইস্কুল মোড়ে প্রায় প্রতিবছরই এমনই দৃশ্য দেখা যায়। এবারও তার অন্যথা হয়নি। বেশ কয়েকটি স্থায়ী দোকান গুটিয়ে জিলিপির দোকানদারদের ভাড়া দেওয়া হয়েছে। কারণ হিসেবে অবশ্য ওইসব ব্যবসায়ীদের একাংশ জানিয়েছে, সাতদিনে নিজেরা দোকান চালিয়ে যা আয় হয়, মেলা উপলক্ষ্যে বাইরে থেকে আসা জিলিপির দোকানদের ভাড়া দিয়ে তার থেকে বেশি টাকা পাওয়া যায়। সেই জন্য তাঁরা অন্যান্যবারের মতো এবারও সাতদিনের জন্য দোকানঘর ভাড়া দিয়েছেন।
Advertisement
জেলা শিল্পকেন্দ্রের স্টলে দেদার বিক্রি: বিষ্ণুপুর মেলায় জেলা শিল্পকেন্দ্রের ২৪০টি স্টলে তিনদিনে মোট বিক্রি ২০লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। মেলার অফিসে বসে বিক্রির হিসেব কষছিলেন জেলা শিল্পকেন্দ্রের আধিকারিকরা। তাঁরা জানান, মেলায় তাঁদের দপ্তরের তরফে ২৪০টি স্টল দেওয়া হয়েছে। তার মধ্যে বাঁকুড়া জেলার ১৩১টি স্টল রয়েছে। বাকি বিভিন্ন জেলার স্টল রয়েছে। প্রতিদিন মেলার শেষে প্রতিটি স্টলের বিক্রির হিসেব নেওয়া হয়। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ