সংবাদদাতা ,বিষ্ণুপুর: ট্যাপকলে জল নেওয়াকে কেন্দ্র করে বচসা। যার জেরে বিষ্ণুপুরের পাঠকপাড়ায় মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে বুধবার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম পিন্টু হালদার। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পাঠকপাড়ায় ট্যাপকলে জল নেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই মহিলার মধ্যে ঝগড়া চলছিল। সেই সময় এক মহিলার স্বামী পিন্টু ঘটনাস্থলে আসে। অপর মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওইদিনই মহিলা বিষ্ণুপুর থানায় অভিযাগ দায়ের করেন। তার ভিত্তিতে বুধবার পুলিস পিন্টুকে গ্রেপ্তার করে।



