সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর খাদ্যমেলার শেষ দিনে শনিবার বিকেলে টুসু গানের প্রতিযোগিতা হয়। রাঢ় বাংলায় হারিয়ে যেতে বসা টুসু গানের প্রচার ও প্রসারের লক্ষ্যে খাদ্য মেলায় টুসু গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, চারদিন ধরে চলা খাদ্য মেলা শনিবার শেষ হল। মেলার মঞ্চে শুক্রবার শিশুদের ফ্যাশন শো প্রতিযোগিতা হয় এবং শনিবার টুসু গানের প্রতিযোগিতা হয়।
Advertisement
অন্যতম আয়োজক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, বিষ্ণুপুর শহর ছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রামের মোট ২১টি দল টুসু গানের প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের পুরস্কৃত করা হয়।



