Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে দ্বারকেশ্বরে সদ্যোজাতের দেহ উদ্ধার, চাঞ্চল্য

বিষ্ণুপুরে দ্বারকেশ্বরে সদ্যোজাতের দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা,বিষ্ণুপুর: শুক্রবার সকালে বিষ্ণুপুরের দমদমা এলাকায় দ্বারকেশ্বর নদে এক সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় এক ব্যক্তি দ্বারকেশ্বরের জলে একটি সদ্যোজাতের মৃতদেহ ভেসে আসতে দেখেন। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিস জানিয়েছে, দমদমায় দ্বারকেশ্বরে এক সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার হয়েছে। কোথা থেকে ওই সদ্যোজাতের দেহ ভেসে এলে তার তদন্ত করা হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ