Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে চুরির অভিযোগে ধৃত ১

বিষ্ণুপুরে চুরির অভিযোগে ধৃত ১
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বাড়িতে তালা বন্ধ করে পরিবারের সকলে হজ যাত্রীকে কলকাতা বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলেন। সেই সুযোগে বিষ্ণুপুরের ভালুকা গ্রামে তালা ভেঙে চুরি হয়েছিল। সেই ঘটনায় পুলিস শুক্রবার রাতে বিষ্ণুপুর শহরের এক যুবককে গ্রেপ্তার করেছে। ধতের নাম বাপি শেখ। বাড়ি মনসাতলার মোল্লাপাড়ায়। শনিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর রাতে ভালুকা গ্রামের বাসিন্দা কামাল হোসেন খানের বাড়িতে চুরি হয়। ওইদিন কামাল সাহেব সহ পরিবারের সকলে তাঁর হজযাত্রী বাবাকে কলকাতা বিমানবন্দরে দিতে গিয়েছিলেন। পরের দিন সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পান, তাঁদের বাড়িতে চুরি হয়েছে। তড়িঘড়ি কলকাতা থেকে ফিরে দেখেন, বাড়ির আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা চুরি গিয়েছে। ওইদিন কামাল সাহেব বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে ওই ঘটনার সঙ্গে বাপির যোগসূত্র খুঁজে পায়। সেইমতো শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ