Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে বাড়ির দরজা ভেঙে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার

বিষ্ণুপুরে বাড়ির দরজা ভেঙে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মঙ্গলবার বিষ্ণুপুরে বাড়ির দরজা ভেঙে এক বৃদ্ধাকে উদ্ধার করে পুলিস। অসুস্থ থাকায় উদ্ধারের পর ওই বৃদ্ধাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের বৈলাপাড়া এলাকায় বাড়িতে একাই থাকতেন বছর পঁচাশির ওই বৃদ্ধা। মঙ্গলবার সকাল থেকে তিনি বাড়ির দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা অনেক ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকায় যায় বিষ্ণুপুর থানার পুলিস। পরে তারা দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে। পুলিস কর্মীরা দেখেন, বিছানায় পড়ে রয়েছেন ওই অসুস্থ বৃদ্ধা। কোমরে অসহ্য যন্ত্রণার কারণে তিনি উঠতে পারছেন না। বাড়ি থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ