Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে বন্ধ রাইস মিল থেকে কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ পাচার

বিষ্ণুপুরে বন্ধ রাইস মিল থেকে কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ পাচার
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: রক্ষকই ভক্ষক। বিষ্ণুপুরের ভালকিতে বন্ধ রাইস মিল থেকে কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ পাচারের অভিযোগে পুলিস এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সুদেব বাগদি। তার বাড়ি বিষ্ণুপুর থানার বাঁকাদহ গ্রামে। পুলিস জানিয়েছে, ওই রাইস মিলের নিরাপত্তা এজেন্সির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে পুলিস হেফাজতে নিয়েছে। তাকে জেরা করে পাচারের ঘটনায় জড়িত অন্যদেরও ধরা হবে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের পিয়ারডোবা সংলগ্ন ভালকি গ্রামে একটি বন্ধ রাইস মিল রয়েছে। মালিকপক্ষ ঋণ পরিশোধ না করায় মিলটি বর্তমানে ব্যাঙ্কের অধীনে রয়েছে। তা দেখভালের জন্য একটি নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চারমাস আগে ওই মিলের রক্ষী সুদেব তার নিরাপত্তা এজেন্সিকে জানায়, সে ঘুমিয়ে পড়েছিল। তখন চোরের দল বেশকিছু যন্ত্রাংশ চুরি করে নিয়ে গিয়েছে। সেইমতো নিরাপত্তা এজেন্সির পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিস সুদেবকে জিজ্ঞাসাবাদ করে। তার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। সন্দেহ হওয়ায় পুলিস তাকে পুনরায় ডেকে পাঠায়। চাপের মুখে স্বীকার করে, সে নিজেই যন্ত্রাংশ পাচার করেছে। এরপরই পুলিস সুদেবকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, তাকে জেরা করে পাচার হওয়া যন্ত্রাংশ উদ্ধারের চেষ্টা করা হবে। পাশাপাশি ওই ঘটনায় জড়িত বাকিদেরও পুলিস ধরার চেষ্টা করছে।
সেচ পাম্প চুরির অভিযোগে গ্রেপ্তার ১: জমি থেকে সেচের পাম্প চুরির অভিযোগে পুলিস সোমবার রাতে বিষ্ণুপুরের পানরডাঙর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সুকান্ত হাটি। তার বাড়ি পানরডাঙর গ্রামে। পুলিস জানিয়েছে, কিছুদিন আগে পানরডাঙর এলাকায় জমি থেকে দুই চাষির দু’টি সেচ পাম্প চুরি যায়। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে সুকান্তর খোঁজ পায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ