Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে বাইকের সঙ্গে মোটরভ্যানের সংঘর্ষে যুবকের মৃত্যু

বিষ্ণুপুরে বাইকের সঙ্গে মোটরভ্যানের সংঘর্ষে যুবকের মৃত্যু
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: শনিবার সন্ধ্যায় বিষ্ণুপুরের বড়ামারায় বাইকের সঙ্গে মোটরভ্যানের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম উদয় হোসেন খান(২০)। বাড়ি তালডাংরার রাজপুর গ্রামে। ঘটনায় আরও দু’জন জখম হন। তাঁরা প্রত্যেকেই রাজমিস্ত্রির কাজ করেন। তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস জানিয়েছে, এদিন সন্ধ্যায় বড়ামারায় বিদ্যুতের খুঁটিবোঝাই মোটর ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়। দু’জন জখম হন। মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দু‌ই সঙ্গীকে নিয়ে উদয় গড়বেতা এলাকায় রাজমিস্ত্রির কাজ সেরে একটি বাইকে করে বাড়ি ফিরছিলেন। বড়ামারায় আশ্রমের কাছে রাস্তায় বিদ্যুতের খুঁটিবোঝাই মোটরভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উদয়ের মৃত্যু হয়।
সম্পর্কিত সংবাদ