Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে বাইক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

বিষ্ণুপুরে বাইক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের ভড়ায় বাইক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম রনি আচার্য(১৩)। ঘটনায় তার এক বন্ধু জখম হয়। শুক্রবার বিকেলে দুই বন্ধু মিলে পাশের গ্রামে মুড়ি ভাজাতে যাচ্ছিল। ফেরার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তারা ক্যানেলে পড়ে যায়। জখম অবস্থায় রনির বন্ধু বাড়ি ফিরে ঘটনার কথা জানায়। গ্রামের লোকজন রনিকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। শনিবার মৃতের ময়নাতদন্ত হয়। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রনি ভড়া হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। শুক্রবার বিকেলে রনি ও তার এক বন্ধু সাইকেলে করে পাশের গ্রাম সাহাপুরে মুড়ি ভাজাতে গিয়েছিল। 
সম্পর্কিত সংবাদ