Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বৈষ্ণবনগরের ভাঙাটোলায় ৭ জুয়াড়ি গ্রেপ্তার

বৈষ্ণবনগরের ভাঙাটোলায় ৭ জুয়াড়ি গ্রেপ্তার
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: বোর্ডমানি সহ পুলিস সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার ভাঙাটোলায়। পুলিস জানিয়েছে, প্রত্যেকেই ভাঙাটোলার বাসিন্দা। রবিবার রাতে ধৃতরা ওই এলাকার একটি বাড়িতে জুয়া খেলছিল। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে হানা দেয়। এরপর সাত জনকে গ্রেপ্তার করে। পাশাপাশি উদ্ধার হয় নয় হাজার টাকা বোর্ডমানি। বৈষ্ণবনগর থানার পুলিস জানিয়েছে, এলাকায় জুয়ার বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ