Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বৈষ্ণবনগরে পাথর বোঝাই দু’টি ট্রাক্টর সহ গ্রেপ্তার ২

বৈষ্ণবনগরে পাথর বোঝাই দু’টি ট্রাক্টর সহ গ্রেপ্তার ২
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: অবৈধ পাথর বোঝাই দু’টি ট্রাক্টর সহ দু’জনকে পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল মধু মণ্ডল ও উৎপল মণ্ডল। মধু বৈষ্ণবনগর থানা এলাকার ধুলাউরির বাসিন্দা এবং উৎপল কৃষ্ণপুরের বাসিন্দা। ধৃতরা এদিন অবৈধভাবে ঝাড়খণ্ড থেকে পাথর নিয়ে আসছিল। সেসময় পুলিস দু’টি ট্রাক্টর আটক করে। পুলিস পাথরের চালান দেখতে চাইলে তা দেখাতে পারেনি ধৃতরা। এছাড়াও তাদের কাছে গাড়ির কাগজপত্র সঠিক ছিল না। বিভিন্ন দিক খতিয়ে দেখার পরই পুলিস তাদের গ্রেপ্তার করে। বৈষ্ণবনগর থানার পুলিস জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ