সংবাদদাতা, কালিয়াচক: পুরনো মাদক মামলায় একজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম যদু মণ্ডল। সে কালিয়াচক থানার ভোলাইচক গ্রামের বাসিন্দা। পুলিস জানিয়েছে, গত অক্টোবরে ব্রাউন সুগার সহ দু’জন গ্রেপ্তার হয়। পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যদুর নাম জানতে পারে। এরপরই তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। এদিন সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাহাবাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস।



