Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্প সংলগ্ন জঙ্গলে আগুন, চাঞ্চল্য

বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্প সংলগ্ন জঙ্গলে আগুন, চাঞ্চল্য
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াচক: বিএসএফ ক্যাম্প সংলগ্ন জঙ্গলে আগুন। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। অবশেষে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী ১৭ মাইলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ আচমকা দাউদাউ করে আগুন জ্বলে ওঠে বিএসএফ ক্যাম্পের প্রাচীর সংলগ্ন জঙ্গলে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে চটজলদি খবর দেন বৈষ্ণবনগর থানায়। পুলিস কর্মীরা দ্রুত ওই এলাকায় এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে। এলাকায় পৌঁছে দমকলের দু’টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে কীভাবে বিএসএফের ক্যাম্প সংলগ্ন স্থানে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও স্থানীয়দের একাংশের দাবি, ওই এলাকায় আবর্জনার স্তূপ ছিল। এছাড়াও জঙ্গলও ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। কেউ বা কারা সেখানে এদিন আগুন লাগিয়ে দিয়েছে। বিএসএফের তরফে জানানো হয়েছে, আগুন তাদের প্রাচীর থেকে দূরে লাগায় সেটি তাদের এক্তিয়ারভুক্ত নয়। বিএসএফ ক্যাম্পের কোনও ক্ষতিও এই আগুনে হয়নি বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের এক আধিকারিক বলেন, এভাবে বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় আগুন লাগানো উচিত হয়নি। যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। ১৭ মাইল এলাকার বাসিন্দা পঙ্কজ মণ্ডল বলেন, এই আগুন কীভাবে লাগল তা জানি না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে থাকে তবে তাকে সতর্কতা অবলম্বন করতে হতো।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ