Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ খাইয়ে বধূকে খুনের অভিযোগ

বিষ খাইয়ে বধূকে খুনের অভিযোগ
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মালদহ: বিষ খাইয়ে এক বধূকে খুনের অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মৃতার বাপের বাড়ি তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
মৃতার নাম সাবিনা খাতুন (২৯)। তাঁর শ্বশুরবাড়ি ইংলিশবাজার থানার নিমাসরাই এলাকায়। মৃতার বাপের বাড়ির সদস্যদের বক্তব্য, বছর ছয়েক আগে সাবিনার বিয়ে হয়েছিল বিকি শেখের সঙ্গে। কিন্তু স্ত্রীর মানসিক ভারসাম্যের অভাব রয়েছে বলে দাবি করে তাঁর ওপরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা প্রায়ই অত্যাচার করত বলে অভিযোগ। মাস ছয়েক আগেও সাবিনা গার্হস্থ্য হিংসার শিকার হয় বলে অভিযোগ। সপ্তাহ তিনেক আগে ওই বধূ নিরুদ্দেশ হয়ে যায় বলে দাবি করে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা। পরে জানা যায় তিনি মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। মৃতার বাপের বাড়ির সদস্যদের দাবি, তাঁকে বিষ খাইয়ে খুন করা হয়েছে। শ্বশুরবাড়ির সদস্যরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
সম্পর্কিত সংবাদ