সংবাদদাতা, রায়গঞ্জ: বিষ খেয়ে অসুস্থ ব্যক্তির মৃত্যু রায়গঞ্জ মেডিক্যালে। মৃতের বাড়ি রায়গঞ্জের উকিলপাড়ায়। মৃতের নাম শঙ্খ সরকার (৪৮)। মৃতের দাদা সুবল সরকার বলেন, রবিবার দুপুরে আমার ভাই বিষ খেয়ে নেয়। তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মেডিক্যালে শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। এদিন মৃতদেহ ময়নাতদন্ত হয় রায়গঞ্জ মেডিক্যালে।



