Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেসরকারি ল্যাব পরিদর্শন

বেসরকারি ল্যাব পরিদর্শন
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বেসরকারি প্যাথ ল্যাবগুলি বৈধভাবে চলছে কি না তা খতিয়ে দেখছে স্বাস্থ্যদপ্তর। রবিবার বিকেলে মাটিয়ালি ব্লকের চালসা, মেটেলি, বাতাবাড়ি এলাকার বেশ কয়েকটি বেসরকারি ল্যাব পরিদর্শন করেন মাটিয়ালি ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি ও মেটেলি থানার আইসি মিংমা লেপচা। উল্লেখ্য, বিভিন্ন এলাকায় দিনের পর দিন ব্যাঙের ছাতার মতো বেসরকারি ল্যাব গজিয়ে উঠেছে। মাঝেমধ্যেই এনিয়ে বিস্তর অভিযোগ আসছে। অবৈধভাবে ল্যাবগুলি যাতে না চলে তার জন্যই এই পরিদর্শন বলে দপ্তর জানিয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি বলেন, গত কয়েকদিন ধরেই মাটিয়ালি ব্লকের বিভিন্ন এলাকায় থাকা বেসরকারি ল্যাব পরিদর্শন চলছে। ল্যাবগুলির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনও ল্যাবের বৈধতা না থাকে তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ