নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: একটি বেসরকারি সংস্থার উদ্যোগে জলপাইগুড়িতে চালু হল ‘কম্পিউটার অন হুইলস’। শনিবার সেটির উদ্বোধন করেন জেলাশাসক শমা পারভীন। একটি বাসের মধ্যে কম্পিউটার, ল্যাপটপ সেট করে রীতিমতো ক্লাসরুম বানানো হয়েছে। বাসটি প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুলগুলিতে ঘুরবে। সেইসব স্কুলের পড়ুয়াদের হাতেকলমে নিখরচায় কম্পিউটার শেখানো হবে।



